১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত দুই শ্রমিক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
  • ৩০১৯ বার পঠিত হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ

স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃতরা হলো— রংপুরের বদরগঞ্জ উপজেলার উত্তর বাউচার গ্রামের মতিউর রহমান (২৮) এবং নীলফামারীর ডিমলা উপজেলার দোহারপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম (২৫)। তারা আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে নাসা গ্রæপে চাকরি করতেন বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টসে কয়েক’শ বিক্ষুব্ধ শ্রমিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটায়। এসময় ২১ জন আহত হন, এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ঘটনাটির পর অনন্ত গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার (প্রশাসন) খাজের আহমেদ বাদী হয়ে অজ্ঞাত কয়েক’শ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।

গার্মেন্টস কর্তৃপক্ষ জানিয়েছে, ওইদিন উৎপাদন বন্ধ থাকায় ৯৫ লাখ টাকার পাশাপাশি ভাঙচুরে আরও ১০ লাখ টাকার ক্ষতি হয়। সর্বমোট এক কোটি পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে কারখানাটির।

ওসি আব্দুল হান্নান বলেন, গ্রেপ্তার দুই শ্রমিককে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

আশুলিয়ায় পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগে জড়িত দুই শ্রমিক গ্রেপ্তার

Update Time : ০৬:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫