০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক শওকত মাহমুদ আটক

মোঃ শাহজাহান বাশার

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সভাপতি, বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি জানান,
“এনায়েত করিমের দায়ের করা মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

ডিবি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া একটি মামলার তথ্য-উপাত্ত যাচাইয়ের অংশ হিসেবে তাকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে মামলার সুনির্দিষ্ট অভিযোগ বা জিজ্ঞাসাবাদের অগ্রগতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

সাংবাদিক মহল ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। শওকত মাহমুদ দেশের একজন অভিজ্ঞ সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত।

তাকে আটকের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

সাংবাদিক শওকত মাহমুদ আটক

Update Time : ০৪:৪৭:৫৫ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫