০৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা–৬ এ বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ শাহজাহান বাশার

জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং ৫ নভেম্বর ২০২৫ চট্টগ্রাম–৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা–৬ নির্বাচনী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কুমিল্লা–৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কুমিল্লা–৬ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃত্ব প্রদানকালে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্নমত দমন করতে পরিকল্পিতভাবে রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে। শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলা গণতন্ত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশের জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হলে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে এবং সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে হামলার প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লা–৬ এ বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : ০৩:০০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫