০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে আল শাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ৫৭০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৩১০৪ বার পঠিত হয়েছে

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাউজানে সেচ্ছাসেবী সংগঠন আল শাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশন-এর উদ্যোগে এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ শাহেদ মিয়া-এর অর্থায়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নোয়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজী জালাল আহমেদ সওদাগরের নতুন বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে মোট ৫৭০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় চশমা ও ঔষধ প্রদান করা হয়।

এ ছাড়া পরীক্ষার ভিত্তিতে ২৮৫ জন অসচ্ছল ও দরিদ্র ছানি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। তাদের উন্নত প্রযুক্তিতে কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনদের তত্ত্বাবধানে অপারেশন করানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।

বিনামূল্যে এ উন্নতমানের চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর অভিভাবকরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী আলহাজ শাহেদ মিয়া–র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল সেচ্ছাসেবী সংগঠন আল মুসাইদা ফাউন্ডেশন।
চিকিৎসা সেবা প্রদান করেন—ডা. রুপাইদা রশিদ, ডা. নুসরাত সুলতানা, কো–অর্ডিনেটর জসিম উদ্দিন, অপটোমেট্রিস্ট ফারজানা আকতার, রিংকি শর্মা, রাকিব, রেজাউল করিম, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সেলিম রেজা ও নুরুল আবছার।ফাউন্ডেশন সূত্র জানায়—জনসেবা ও মানবতার কল্যাণে ভবিষ্যতেও এমন চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

রাউজানে আল শাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ৫৭০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

Update Time : ০৪:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫