১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

  • Reporter Name
  • Update Time : ০২:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৯৬ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ১ ডিসেম্বর: ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণে সংকটাপন্ন অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়েছে।

সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সোমবার দুপুরে সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন এবং খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।

এর আগে দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসক যুক্ত রয়েছেন। আল্লাহ তায়ালার কাছে গোটা দেশবাসী দোয়া করছে যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় বিএনপি সূত্রে অবস্থা সংকটময় বলে জানানো হয়। বৃহস্পতিবার থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-তে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। বোর্ডে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা রয়েছেন। লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিক বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা সমন্বয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

ভেন্টিলেশন সাপোর্টে খালেদা জিয়া

Update Time : ০২:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫