০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক আয়োজন

বুড়িচংয়ে রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন

মোঃ শাহজাহান বাশার

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন এবং বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরেশদ আলমসহ স্থানীয় সাংবাদিকরাও শ্রদ্ধা জানান।

পরবর্তীতে কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও বুড়িচং উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীর প্রতীকসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে শিক্ষক-কর্মচারীরা এবং পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সার্বিকভাবে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুড়িচং উপজেলায় মহান বিজয় দিবস এক গৌরবোজ্জ্বল, আনন্দঘন ও স্মরণীয় পরিবেশে উদযাপিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক আয়োজন

বুড়িচংয়ে রাষ্ট্রীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদযাপন

Update Time : ০৯:২৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫