০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ইট ভাটায় র‌্যাবের যৌথ অভিযান-পাঁচ লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৩১৫৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলু

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প, জেলা প্রশাসন দিনাজপুর এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি অবৈধ
ইট ভাটায় যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ইট ভাটার স্বত্বাধিকারীকে পাঁচ লক্ষ টাকা জরিমানা সহ ২টি চিমনী ধ্বংস করেছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার ৯ ডিসেম্বর অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে র‌্যাব-১৩ সিপিসি-১, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগণের নেতৃত্বে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।দিনাজপুর জেলার পার্বতীপুর থানার অন্তর্ভুক্ত খলিলপুর দেবেরহাট এলাকার “ভাই ভাই ব্রিক্স” এর মালিক মোস্তাকিম সরদারকে জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটির ব্যাবহার/মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ, মারকারি সম্বলিত কয়লা ব্যবহার/নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫(১)(২)/৬ এর বিধান লঙন করে ১৫/১৬ ধারা অনুসারে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে।

এছাড়াও একই থানাধীন হরিরামপুর ইউপিস্থ দক্ষিণ পলাশবাড়ি সাকিনস্থ এলাকায় অবস্থিত ARB Bricks এর ০১ চিমনী এবং হামিদপুর ইউপিস্থ খলিলপুর সরদারপাড়া সাকিনস্থ Sotota Bricks এর ০১ চিমনীসহ মোট ০২ টি চিমনী ধ্বংস করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

অবৈধ ইট ভাটায় র‌্যাবের যৌথ অভিযান-পাঁচ লক্ষ টাকা জরিমানা

Update Time : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫