
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: সাভার উপজেলার নবনিযুক্ত নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা ছাত্রদল (উত্তর)-এর সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ও সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোশারফ হিমেল খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সাভার উপজেলার নবনিযুক্ত ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. মাহবুবুর রহমানকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আশা করি তাঁর নেতৃত্ব, দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতা সাভারবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “সাভার একটি শিল্পনগরী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এই উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় ইউএনও সাহেবের ইতিবাচক ভূমিকা আমাদের সবার প্রত্যাশা। আমরা সবাই তাঁর পাশে থাকব এবং একসাথে কাজ করব সাভারের উন্নয়নে।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মোশারফ হিমেল খান দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ছাত্রদল থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডেও তিনি তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্ব ও ইতিবাচক ভাবনার প্রতীক হিসেবে পরিচিত।
নবনিযুক্ত ইউএনও মো. মাহবুবুর রহমানের আগমনে সাভারে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে— এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সাভারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল।



















