০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্তব্যরত পুলিশের উপর হামলা: রংপুরে ট্রাফিক পুলিশের উপর হা’মলার (চেষ্টা) ঘটনায় অটোরিকশা চালককে আটক করে মামলা দায়ের

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩০১৬ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ রংপুর মহানগরীর ব্যস্ততম জাহাজ কোম্পানী মোড়ে দায়িত্ব পালনের সময় একটি থ্রি হুইলার (অটো) ট্রাফিক সিগন্যাল অমান্য করে একজন অটো চালক ট্রাফিকের পায়ের ওপর অটো তুলে দেয়। এর কারণ জানতে চাইলে ওই ট্রাফিক পুলিশের উপর হামলার চেষ্টা করে অটো চালক। এ ঘটনায় থানায় মামলা রুজু, অটো চালক আটক করে আদালতে প্রেরন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বরত ট্রাফিকের সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে একজন অটো চালক দায়িত্বরত ট্রাফিক পুলিশের পায়ের উপর অটো তুলে দেয়। এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল অটোচালককে থামিয়ে এর কারণ জানতে চাইলে অটো চালক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ করে এবং আনুমানিক একটি ৭/৮ ইঞ্চি লম্বা ধারালো অস্ত্র (এন্টি কাটার) দ্বারা আঘাত করার চেষ্টা করে।

এ সময় ঘটনাস্থলের আশপাশের লোকজনের সহযোগিতায় কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ওই অটোচালককে আটক করে। আটকের সময়ও তাকে পুলিশের প্রতি উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জাহাজ কোম্পানী মোড়স্থ ট্রাফিক সিগন্যালে এই ঘটনা ঘটে। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণের ডিউটিরত পুলিশ কনস্টেবল/১৩৯০ আমজাদ হোসেন আঘাত প্রাপ্ত হন।

পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার (মোবাইল-০২) এর দায়িত্বরত এএসআই ফজলুর রহমান অনুমোদনবিহীন অটোটি সহ অটো চালককে থানা হেফাজতে নিয়ে যায়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ট্রাফিক বিভাগের (এডিসি) লিমন রায় বলেন
বিভিন্ন প্রতিকূলতার মাঝে যানজট নিরসনে আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে সেদিকে লক্ষ্য রেখে মহনগরে চলাচররত সকল যানবাহনের মালিক এবং ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। যানজট নিরশনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরপিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটো চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত অটো চালক মহানগর কোতয়ালী থানাধীন মধ্য বাবুখা মহল্লার আবু তালেব এর ছেলে আসিক হক (২৪)।###

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার আটক

কর্তব্যরত পুলিশের উপর হামলা: রংপুরে ট্রাফিক পুলিশের উপর হা’মলার (চেষ্টা) ঘটনায় অটোরিকশা চালককে আটক করে মামলা দায়ের

Update Time : ০১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫