০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়া এসপি’র প্রত্যয়: “বিগত নির্বাচনের পুনরাবৃত্তি হবে না, অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এবারের নির্বাচন” – রংপুরের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মারুফাত হুসাইন

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৩০৩৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলু প্রতিনিধি:  সমস্ত মতপার্থক্য ভুলে আমরা দেশ ও জাতির জন্য কাজ করবো। বিগত নির্বাচন কেমন হয়েছে, আমরা সবাই জানি, ওই নির্বাচনের পুনরাবৃত্তি যেন না ঘটে। এবার এমন নির্বাচন হবে বাংলাদেশে যা, অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।

সোমবার ০১ ডিসেম্বর দুপুরে রংপুর
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময়কালে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের এসব কথা বলেন, রংপুর জেলায় সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি বলেন, এবার নিশ্চিন্ত থাকুন, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, স্বচ্ছ এবং কোনো ধরনের ভয়-ভীতি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন নির্বাচন বাংলাদেশে হবে, যা অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে। তিনি আরও বলেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন বিফলে না যায়।

সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি
সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের চক্ষু ও কর্ণ। আমাদের জনবল সীমিত, আমরা আপনাদের মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাই, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা সম্ভব হয়। জেলার মানুষ নিরাপত্তায় থাকলে আমরা সবাই ভালো থাকবো। জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের সাংবিধানিক দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আছে। উভয়ের দায়িত্ব মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।

আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার মুহূর্ত ধারণকারী সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, শহিদ আবু সাঈদের ওপর বন্দুক তাক করে গুলি করার দৃশ্য যদি মিডিয়ায় না আসতো, কিংবা তিনি যদি মৃত্যুবরণ না করতেন, তাহলে ৫ তারিখের বিদায় আরও পরে হতে পারতো। কিংবা নাও হতে পারতো। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে সেই ভিডিও ধারণ করেছেন এবং জাতির সামনে তুলে ধরেছেন। জাতি উপকৃত হয়েছে সাংবাদিকদের সাহসী ভূমিকায়।

এ সময় তিনি পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে বলেন,সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে এবং প্রস্তুতিমূলক কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে। আমাকে এসপি হিসেবে পদায়নও সেই প্রস্তুতিরই অংশ। আমরা সবাই মিলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। সামনে নির্বাচন, এটি মাথায় রেখে আপনারা সংবাদ সংগ্রহ করবেন। কোনো ঝুঁকি দেখলে সাথে সাথে আমাকে অথবা আমাদের গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে জানাবেন। মারুফাত হুসাইন বলেন, আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছি। তফসিল ঘোষণার কথা পত্রপত্রিকায় দেখছি। প্রস্তুতিতে যদি পিছিয়ে পড়ি অথবা প্রশিক্ষণে কোনো ঘাটতি থাকে, তাহলে যুদ্ধে জেতা সম্ভব নয়। সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে আমরা রংপুরের নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে চাই। যাতে জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তাদের ভোট যেন সঠিকভাবে গণনা হয়ে ফলাফল ঘোষণা হয় সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ-অতিরিক্ত দায়িত্ব ডিএসবি) জয়নাল আবেদীনসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাফা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

নয়া এসপি’র প্রত্যয়: “বিগত নির্বাচনের পুনরাবৃত্তি হবে না, অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এবারের নির্বাচন” – রংপুরের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মারুফাত হুসাইন

Update Time : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫