০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের সমাধিতে ফুল দিয়ে প্রচার প্রচারণা শুরু করলেন ব্যারিস্টার মনজুম আলী

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩১৩০ বার পঠিত হয়েছে

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন রংপুর-১ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ব্যারিস্টার মো. মনজুম আলী।

রবিবার ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসের লিচু বাগানে শায়িত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব গোলাম ফারুক, জেলা যুবনেতা আশেক আলী আশিকসহ গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে পল্লীবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রমেক এ চিকিৎসকদের কর্মবিরতি ও সড়ক অবরোধ প্রত্যাহার

এরশাদের সমাধিতে ফুল দিয়ে প্রচার প্রচারণা শুরু করলেন ব্যারিস্টার মনজুম আলী

Update Time : ০২:৩৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫