০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব১৩’র মাদক বিরোধী অভিযানে ফেয়ারডিল উদ্ধার গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩০৮৩ বার পঠিত হয়েছে

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৭ ডিসেম্বর দুপুরে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯নং আস্করপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ খানপুর খুদিহার পাড়া গ্রামে মাদক কারবারি মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে তার বাড়ি থেকে ১৯৯ বোতল ফেনসিডিল আদলের মাদক ফেয়ারডিল সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান খানপুর খুদিহার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে
জানানো হয়, মাদক কারবারি মিজানুর দীর্ঘদিন ধরে দিনাজপুর সহ জেলার বিভিন্ন স্থান থেকে ফেন্সিডিল, ফেয়ারডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আবারও বাড়লো পেট্রোল-অকটেনের দাম, লিটারে ৫ টাকা বৃদ্ধি

র‍্যাব১৩’র মাদক বিরোধী অভিযানে ফেয়ারডিল উদ্ধার গ্রেফতার-১

Update Time : ০২:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫