১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় বি.আই.আর.সি’র দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৭:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (বি.আই.আর.সি)-এর উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল আয়োজিত এ দোয়া মাহফিলে বি.আই.আর.সি’র সভাপতি রিয়াদুল ইসলাম জামাল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সহ-সভাপতি এইচ. এম. মোজাম্মেল ও শাহজাহান বাশার, সাংগঠনিক সম্পাদক ডি. এম. মাইনউদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বহু সাংবাদিক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মরহুম তুহিনের স্মৃতিচারণ করে বলেন—তিনি ছিলেন একজন নীতিবান, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সভাপতির বক্তব্যে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। এ সময় দোয়া করা হয় মরহুমের আত্মার শান্তি, জান্নাতুল ফেরদৌস লাভ ও পরিবারের ধৈর্যের জন্য।

আয়োজকদের পক্ষ থেকে দোয়া মাহফিলে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানানো হয় এবং মরহুমের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিনেতা থেকে নেতা: থালাপতি বিজয়ের উত্থানে বদলাচ্ছে তামিলনাড়ুর রাজনীতি

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফেরাত কামনায় বি.আই.আর.সি’র দোয়া মাহফিল

Update Time : ০৭:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫