
কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন চেয়ারম্যান এবং জেলা সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিম। ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের পরিচালক লায়েক ইবনে ফাজেল জানান, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম হেলালী, কর্ম পরিষদ সদস্য মাওলানা ছৈয়দুল হক, ঈদগাঁও ইউনিয়ন আমির অধ্যাপক মো. হাকিম আলী, ঈদগড় ইউনিয়ন আমির মাওলানা দিদারুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ভোট কেন্দ্র পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
২/ ছবি আছে
কক্সবাজারে পুলিশের অভিযানে বিপুল মদ ও ট্রাক জব্দ
কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ১৭ অক্টোবর শুক্রবার ভোরে কক্সবাজার পৌরসভাস্থ গোলদিঘীর উত্তর পাড়ে একটি মিনি ট্রাক দেখতে পায়। সন্দেহজনক মনে হলে গাড়িটির সামনে অগ্রসর হয় তারা । তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনি ট্রাকটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশের টিম গাড়িটির পিছু নেয়। এক পর্যায়ে মিনি ট্রাকটি বৌদ্ধ মন্দির সড়কে ফেলে রেখে গাড়ির ড্রা্ইভার ও সহকারী পালিয়ে যায়। পরে মিনি ট্রাকটি তল্লাশি করে ১০ বস্তা চোলাই মদ (মোট পরিমাণ প্রায় ২০০ লিটার) উদ্ধার করে গাড়িটি জব্দ করা হয়।
পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এক প্রেস রিলিজে জানান কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।
তিনি আরো যোগ করেন, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুইশত লিটার চোলাই মদ এবং ১ টি মিনি ট্রাক।





















