০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি’হত, গুরুতর আ’হত আরও ২ জন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৩০২৮ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

১০ অক্টোবর আনুমানিক ১২:৩০ টার দিকে সদর উপজেলার জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি যাত্রীবাহী বাস বিজিবি ক্যাম্পের সামনে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে।

ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রবিন জানান, “আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় খুব গুরুতর আঘাত লেগেছে।” বর্তমানে আহতদের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নি’হত, গুরুতর আ’হত আরও ২ জন

Update Time : ০৮:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫