০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০-১২ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুর একটার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারেন। মুহূর্তেই আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরের কোনো জিনিসপত্র বের করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেল। ঘরে ধান, চালসহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে, তার শখের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫০ হাত সেমিপাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহ করলেন রংপুরের মৌসুমি

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই

Update Time : ০২:২৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫