
রংপুর ব্যুরোঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুরের উম্মে রুমানা আক্তার মৌসুমি। তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদের নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক তফসীল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে সারাদেশের ন্যায় রংপুরেও শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নিয়ে আলোচনা।
এরমধ্যে রংপুর থেকে গতকাল ঢাকার নয়াপল্টন বিএনপি অফিসে শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উম্মে রুমানা আক্তার মৌসুমি।
ব্যক্তি জীবনে তার বাবা মরহুম আব্দুল মজিদ সরকার একজন বীর মুক্তিযোদ্ধা ও সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন প্রথম শ্রেণীর ঠিকাদার। রাজনৈতিক জীবনে মরহুম আব্দুল মজিদ সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন জাতীয়তাবাদি দলের গ্রাম সরকার ছিলেন। তৎকালীন তিনি পীরগাছা উপজেলা ইটাকুমারী ইউনিয়নের গ্রামীণ মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা ছিলেন।
অপরদিকে পিছিয়ে ছিলেননা উম্মে রুমানা আক্তার মৌসুমির মা মোছাঃ গুলশানারা বেগম। তিনিও পরপর তিন বার বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। মৌসুমির স্বামী সৈয়দ আব্দুল হাই একজন স্বনামধন্য ঠিকাদার।
রাজনৈতিক জীবনে উম্মে রুমানা আক্তার মৌসুমি বাবা-মায়ের মত বেশ কিছু সম্মান বয়ে বেড়াচ্ছেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর্দশ ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করে চলেছেন। একই সাথে তিনি রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মূল দলের সহ-সভাপতি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্লোগান ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, দলীয় নীতি প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। উম্মে রুমানা আক্তার মৌসুমি ন্যাশনাল লেবার পার্টি রংপুর মহানগরের (বর্তমান) আহ্বায়ক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবী বিপ্লবী দলের রংপুর মহানগরের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত ২৪ এর গণঅভ্যুত্থানে উম্মে রুমানা আক্তার মৌসুমি মাঠে থেকে সক্রিয় হবে অংশগ্রহণ করেছেন। তিনি ছিলেন, গণঅভ্যুত্থানে মাঠে থাকা আন্দোলনে অংশগ্রহণকারী ক্ষুধার্ত ছাত্র জনতার খাবার এবং পানি সরবরাহকারীদের মধ্যে একজন। নিজে মাঠে থেকে ছাত্র জনতার সাহস যুগিয়েছেন।
এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করার বিষয়টি জানাজানি হলে রংপুরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ তার জন্য দোয়া ও শুভ কামনা জানিয়েছেন।
পারিবারিক ও বর্তমান রাজনৈতিক দিক বিবেচনায় অনেকেই তাকে একজন যোগ্য ও ত্যাগী হবে হিসেবে সংরক্ষিত আসনে এমপি পদে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, জনপ্রতিনিধি হিসেবে তার মধ্যে পারিবারিক অতীত অভিজ্ঞতা রয়েছে। তাছাড়া পারিবারিকভাবে তিনি ক্লিন ইমেজধারী সুশিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে রংপুরে সবার কাছে পরিচিত। অনেকে বলছেন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করায় আমরা খুশি। ইতিমধ্যেই বিএনপিসহ সর্বস্থরের মানুষজন তাকে ওই পদে পেতে আগ্রহ প্রকাশ করছেন।
রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামের এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান উম্মে রুমানা আক্তার মৌসুমি, বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী জনগণের মাঝে পৌছে দিতে নিরলস দিনরাত ছুটে চলেছেন। রংপুরবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে তাকে সংরক্ষিত আসনের নারী এমপি (সংসদ সদস্য) পদে দেখতে চায় রংপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্থরের জনগণ।



















