০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে দেশীয় চোলাই মদসহ বিক্রেতা আটক

  • Reporter Name
  • Update Time : ১২:১৩:০৫ অপরাহ্ন, রোববার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩০৬৮ বার পঠিত হয়েছে

রেজাউল করিম,
কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনা ঢালার দোয়ারে তল্লাশিকালে তাকে আটক করে পুলিশ।

ঈদগাঁও থানা পুলিশ সুত্রে জানা যায়, এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন টমটম থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে-র হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।

​ধৃত মদ বিক্রেতা কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউপি এর হরিপুর গ্রামের মৃত অরবিন্দ দে এর ছেলে রঞ্জন কুমার দে (৪৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন কুমার দে জানায় বিক্রয়ের উদ্দেশ্যে সে এই মাদক রামু থানার ক্যাঙ্গারবিল থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (খ) ধারায় অপরাধ সংগঠিত করায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

কক্সবাজারের ঈদগাঁওতে দেশীয় চোলাই মদসহ বিক্রেতা আটক

Update Time : ১২:১৩:০৫ অপরাহ্ন, রোববার, ৫ এপ্রিল ২০২৬