১০:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মানসিক ও শারীরিক নির্যাতনে স্ত্রী মিথু বেগমকে হত্যার অভিযোগে থানায় মামলার প্রেক্ষিতে যৌথভাবে অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি আব্দুল আলীমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম মিথু বেগমের আব্দুল আলীমের সাথে ৪ বছর পূর্বে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়।

বিয়ের কিছু দিন পর থেকে স্বামী আব্দুল আলীম ও স্বামীর পরিবারের লোকজন মিথু বেগমকে মানসিক ও শারীরিক নির্যাতন করার পাশাপাশি বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকে। মিথু বেগম এতে রাজি না হলে তার উপর আব্দুল আলীমসহ পরিবারের লোকজন প্রতিনিয়িত মানসিক পীড়নের মধ্যে রাখে এবং মারপিট করে।

একপর্যায়ে মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে অভিমান করে গত ১২ জানুয়ারী ২০২৬ দুপুরে ঘরের ধরনার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে স্থানীয় মানুষজন ফাঁস হতে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করালে ওইদিন বিকেল পাঁচটার দিকে মিথু বেগম মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় ১৩ জানুয়ারী নিহত মিথু বেগমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় পেনাল কোডের ৩০৬/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১২/১২। পরবর্তীতে হত্যার জন্য দন্ডবিধি এর ৩০২ ধারা সংযুক্ত হয়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিকে গ্রেফতারে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র‌্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল ০৬ এপ্রিল বিকেলে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন উনসত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্ভুক্ত কৃষ্ণপুর (রওশনবাগ) গ্রামের আব্দুল মাবুদ এর ছেলে আব্দুল আলীম (২০)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে র‍্যাবের হাতে গ্রেফতার

Update Time : ১২:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬