০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ম’র্মান্তিক ঘটনা: রাজশাহীর বাঘায় একই দিনে দুইটি পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যা, পারিবারিক কলহ কারণ বলে ধারণা

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ৩০৪০ বার পঠিত হয়েছে

মোঃ কামাল হোসেন (স্টাফ রিপোর্টার): রাজশাহীর বাঘা উপজেলায় দুইটি পৃথক স্থানে পারিবারিক কলহের জেরে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সুলতানপুর ও রাতে কেশবপুর গ্রামে এই দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামে। নিহতের নাম মোছাঃ সোহাগী খাতুন (২৫)। তিনি ওই গ্রামের মোঃ শরিফুলের স্ত্রী এবং মোঃ আজিজুল ও আকলিমার কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের এক পর্যায়ে অভিমান করে সোহাগী গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই  রাত আনুমানিক ১টার দিকে  উপজেলার ৩নং পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আরেক গৃহবধূ আত্মহত্যা করেন। নিহতের নাম মনীসা (১৯)। তিনি ওই গ্রামের মুনসাদের কন্যা ও মোঃ আজাদ হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মনীসা নিজ ঘরে বাঁশের তিরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, “দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠিয়েছিলাম। মনীসার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সোহাগীর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে চকো প্লাস ও এস্কাফসহ এক নারী গ্রেফতার

ম’র্মান্তিক ঘটনা: রাজশাহীর বাঘায় একই দিনে দুইটি পৃথক স্থানে দুই গৃহবধূর আত্মহত্যা, পারিবারিক কলহ কারণ বলে ধারণা

Update Time : ০১:৫০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫