১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

  • Reporter Name
  • Update Time : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩০১৪ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চাপাতি, সামুরাই এবং অন্যান্য দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া চক্রটি একটি মুরগির ফার্মে ডাকাতির পরিকল্পনা করছিল। পাশাপাশি পুলিশের এক সোর্সের ওপর হামলারও প্রস্তুতি নিচ্ছিল তারা। অভিযানের মাধ্যমে সম্ভাব্য এসব অপরাধ সংঘটনের আগেই চক্রটির সদস্যদের আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীতে অপরাধ দমন, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান জনমনে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

Update Time : ১১:১৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬