০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঘোষিত মানববন্ধন কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু সমাধানের ও আলোচনার আশ্বাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আলোচনার আশ্বাসে নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্থগিত

নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত আলোচনা সভা। ছবি: দৈনিক সরেজমিন।

রিয়াজুল ইসলাম রুহী | স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক রিয়াজুল ইসলাম রুহীর ওপর হামলার প্রতিবাদে ঘোষিত মানববন্ধন কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনায় ঘটনার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের আশ্বাস পাওয়ার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মানববন্ধন কর্মসূচির। তবে কর্মসূচি শুরুর আগে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসূল রাজা ও সদস্য সচিব মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. হারিসুল বারী রনির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়সঙ্গত সমাধানের আশ্বাস দেওয়া হলে উপস্থিত সবার সম্মতিক্রমে মানববন্ধন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রদত্ত আশ্বাসের বাস্তবায়নের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে টিআর/কাবিখা প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ঢালাই রাস্তার কাজে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিক রিয়াজুল ইসলাম রুহীর ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় আহত রুহী নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ভুক্তভোগীর অভিযোগ, সংবাদ প্রকাশের প্রায় দুই ঘণ্টা পর বেরুবাড়ী বাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম ও তার ভাই আতাউর রহমান তার ওপর হামলা চালান। এ সময় তার একটি স্মার্টফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান এর আগে জানিয়েছিলেন, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আলোচনার আশ্বাসে নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্থগিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঘোষিত মানববন্ধন কর্মসূচি প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু সমাধানের ও আলোচনার আশ্বাসে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আলোচনার আশ্বাসে নাগেশ্বরীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্থগিত

Update Time : ০৩:০৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬