০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩০২০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভার আয়োজন করেছে ঢাকা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়াস্থ যমুনা কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন নিপুণ রায় চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন শামীমা পারভীন।

সভায় কমিউনিটি পুলিশিং সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং মাদক, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তাই অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারসহ এলাকাকে অপরাধমুক্ত রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা

মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা

Update Time : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬