১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে ভুট্টার খড়ির মধ্য থেকে মিললো গাঁজা গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩০১৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল (১০ জুন) সকাল পৌনে আটটার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কুরুষা ফেরুষা গ্রামের চিহ্নিত মাদক কারবারি সাজু মিয়ার বসতবাড়ীতে
অভিযান চালায়।

এ সময় তার ঘরে ভুট্টার খড়ির মধ্যে প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫ কেজি গাঁজা এবং ধৃত অপর ০২ আসামির হেফাজতে থাকা ০৪.৫ কেজি গাঁজা উদ্ধারসহ মোট ১৯.৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা কুড়িগ্রাম জেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের আমিনুল ইসলাম ও মোছাঃ গোলবাহার এর ছেলে সাজু মিয়া (২৫), একই গ্রামের মৃত আছান খন্দকার ও মৃত হামিদা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের শ্রী সুধাংশু রায় এর শ্রী এবং মনভোলা বর্মনের মেয়ে শ্রীমতি জোসনা রানী (৩৫)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি এবং জব্দকৃত আলামত সমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ভুট্টার খড়ির মধ্য থেকে মিললো গাঁজা গ্রেফতার-৩

র‍্যাবের অভিযানে ভুট্টার খড়ির মধ্য থেকে মিললো গাঁজা গ্রেফতার-৩

Update Time : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬