১০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজার বড় চালান আটক গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৬:১৮:৫০ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩০২২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩’র মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দসহ একজন কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ১৯ এপ্রিল আনুমানিক ভোর পৌনে পাঁচ টার দিকে র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামের মাদক কারবারি নয়নের বাড়িতে ঝটিকা অভিযান চালায়। এ সময় তার নিজ ঘরের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

ধৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়ন (৫০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের নবাগত ডিসি’র সাথে রামবা’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজার বড় চালান আটক গ্রেফতার-১

Update Time : ০৬:১৮:৫০ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬