০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নুসরাতের করুণ মৃত্যু; জমি লিখে দিতে চাপ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পরিবারের।

টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু; শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার , জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক নির্যাতন চালিয়ে ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নববধূকে হত্যার উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।

নিহতের বাবা জাহাঙ্গীর খান বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের প্রেমের সম্পর্ক ছিল। ১৫দিন আগে ওই ছেলে আমার মেয়ের সঙ্গে দেখা করতে এলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে আমার মেয়েকে আর শশুর বাড়ি নেয়নি। গত রবিবার আমার মেয়ে নিজের ইচ্ছায় তার শশুর বাড়িতে গিয়ে উঠলে পরদিন সোমবার সকালে বাড়িতে এসে আমাকে বলে আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শশুর বাড়ির লোকজন। এরপর আমার মেয়ে আবারো শশুর বাড়ি চলে যায়। আজ মঙ্গলবার সকালে আমার মেয়েকে বিষ খাওয়া অবস্থায় আমাদের বাড়ীর সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শশুর বাড়ির লোকজন। পরে আমার ছেলে খবর দিলে আমরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন করে ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে কোনো অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ময়নাতদন্ত করা হচ্ছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিজিটাল যুগে অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নুসরাতের করুণ মৃত্যু; জমি লিখে দিতে চাপ ও শারীরিক নির্যাতনের অভিযোগ পরিবারের।

টুঙ্গিপাড়ায় নববধূর রহস্যজনক মৃত্যু; শ্বশুরবাড়ির বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

Update Time : ০২:৩২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬