
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এ শোক পালন করা হবে। পাশাপাশি আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।






















