০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা পরিষদের প্রশাসককে রিপোর্টার্স ইউনিটি’র ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০১:২০:৪০ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩০১৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে সম্মানিত করেছে রংপুর রিপোর্টার্স ইউনিটি। এ সময় সংগঠনটির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সাম্প্রতিক সময় তার দায়িত্ব গ্রহণ এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সুসম্পর্ক বজায় থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয় এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ সহজ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ, সিয়াম হোসেন, অর্থ সম্পাদক আমিনুর ইসলাম জুয়েল, এবং সিনিয়র ফটো সাংবাদিক রঞ্জিত দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা পরিষদের প্রশাসক হিসেবে সাইফুল ইসলাম জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সহযোগিতা নিয়ে তিনি জেলার উন্নয়নে কাজ করতে আগ্রহী। সকলের সহযোগিতা নিয়ে রংপুর কে এগিয়ে নিয়ে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান, অর্থদণ্ড ও সংযোগ বিচ্ছিন্ন

রংপুর জেলা পরিষদের প্রশাসককে রিপোর্টার্স ইউনিটি’র ফুলেল শুভেচ্ছা

Update Time : ০১:২০:৪০ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬