১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য ESKuf সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:১৩:৩৯ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৩০২০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের অভিযানে মাদকদ্রব্য ESKuf সহ দুই জন মাদক কারবারি গ্রেফতার।

র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার (১৯ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল থানাধীন ৮নং ধর্মপুর ইউনিয়নের গোছহাটা গ্রামের মাদক কারবারি আতাউর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়ন কক্ষের খাটের নিচে রক্ষিত ৩৯৬ বোতল ফেনসিডিল সমজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার বিরল থানাধীন গোছহাটা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আতাউর রহমান (৫৯) এবং তার স্ত্রী মোছাঃ রহিমা বেগম (৫৭)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের নবাগত ডিসি’র সাথে রামবা’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য ESKuf সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Update Time : ০৯:১৩:৩৯ অপরাহ্ন, রোববার, ১৯ এপ্রিল ২০২৬