
আবুল হোসেন বাবলুঃ
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়লব্ধ নগদ টাকা সহ তিনজন মাদক কারবারি গ্রেফতার।
শনিবার ১৮ এপ্রিল মধ্য রাতে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন ১৪নং ওয়ার্ডের পূর্ব বড়বাড়ি মুক্তাপাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (অ্যামফিটামিন)সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ১ শত টাকা জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মহানগর কোতোয়ালি থানাধীন পূর্ব বড়বাড়ি মুক্তাপাড়া গ্রামের নুর ইসলাম ও রোকেয়া বেগমের ছেলে নুরনবী মিয়া (৩৬)। তার বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহা কোতয়ালী থানার মামলা নং-৩২, তারিখ- ১৮/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)।
একই তারিখ রাত আনুমানিক পৌঁনে দুইটার দিকে পৃথক একটি অভিযান ১৪নং ওয়ার্ডের দেওডোবা মৌজার দেওডোবা পাঠানপাড়া গ্রামে জনৈক মোঃ জুয়েল মিয়ার বাড়ির সামনে টার্মিনাল টু বড়বাড়িগামী রাস্তায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৫ শত টাকা জব্দসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মহানগর কোতোয়ালি থানাধীন দেওডোবা পাঠানপাড়া গ্রামের আবুল কালাম ও রোকসানা বেগমের ছেলে রানা মিয়া (৩২)।
এর আগে একইদিন রাত দশটার দিকে ২০নং ওয়ার্ডের পাকপাড়া ছোট মন্দিরের পাশে জনৈক ইউনুস মহাজনের ভাড়া বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। এ সময় পাঁচ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫ শত টাকা জব্দসহ একজন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মহানগর উত্তর হাজীরহাট (আরমান কোল্ড স্টোর এর পার্শ্বে) বর্তমান ঠিকানা রংপুর মহানগরীর পাকপাড়া ছোট মন্দিরের পার্শ্বে (জনৈক ইউনুস মহাজনের বাড়ির ভাড়াটিয়া) রহেদুল ইসলামের ছেলে আরিফ ইসলাম @ দুলু মিয়া (২৫)।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহা কোতয়ালী থানার মামলা নং-৩৪, তারিখ-১৮/০৪/২০২৬ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)।



















