০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজী জসিম উদ্দিনের বক্তব্য কাটিং করে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা-৫ এর নেতা-কর্মীদের

মোঃ শাহজাহান বাশার
 
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া–বুড়িচং) নির্বাচনী এলাকায় হাজী জসিম উদ্দিনের দেওয়া বক্তব্যকে কাটছাঁট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা।
 
নেতা-কর্মীরা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্যের নির্দিষ্ট অংশ কেটে বিকৃত রূপে প্রচার করছে, যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করা যায়। তারা বলেন, “হাজী জসিম উদ্দিন একজন সৎ, দেশপ্রেমিক ও এলাকার উন্নয়নবান্ধব নেতা। তার ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।”
 
এ সময় তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ডিজিটাল মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান।
 
কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী যৌথভাবে জানান,
“আমরা হাজী জসিম উদ্দিনের পাশে আছি। বিকৃত ভিডিও বা কাটিং বক্তব্য প্রচার করে কেউ জনগণকে বিভ্রান্ত করতে পারবে না।”
 
নেতা-কর্মীরা সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

হাজী জসিম উদ্দিনের বক্তব্য কাটিং করে অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ কুমিল্লা-৫ এর নেতা-কর্মীদের

Update Time : ১১:১৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫