০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে উদ্ধার হলো ৯ ফুট লম্বা অজগর সাপ।

  • Reporter Name
  • Update Time : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৩১৩০ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫নং ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের ভাসানীপাড়া থেকে প্রায় ৯ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

জানা গেছে, জমিতে ধান কাটার কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ পাশের একটি জারুল গাছের মাথায় পাখির কিচিরমিচির শুনতে পান তারা। পরে উপরে তাকিয়ে তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগর সাপটি।

এই খবরে মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ।

স্থানীয়দের ধারণা, গত অক্টোবরে হঠাৎ বন্যায় ভারতীয় পানির ঢলে হয়তো অজগর সাপটি ভেসে এসেছিল।

স্থানীয় বাসিন্দা সজিব আহমেদ বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সাথে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরও থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরও অনুসন্ধান করা প্রয়োজন।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান বলেন, অজগর সাপটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ভূরুঙ্গামারীতে উদ্ধার হলো ৯ ফুট লম্বা অজগর সাপ।

Update Time : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫