০৭:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে ESKuf ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-৪

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫
  • ৩০২৩ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ এর পৃথক চারটি অভিযানে মোট ৩৩৬ বোতল ফেন্সিডিল এবং ১৩১ বোতল ESKuf উদ্ধার, একটি মোটরসাইকেল জব্দ এবং ৪ মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৫ আগস্ট মঙ্গলবার মধ্য রাতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর ও সদর কোম্পানী রংপুর এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর জাওরানী গ্রামের জনৈক শামসুল হকের বাড়ির সামনে জাওরানী বাজার হতে ছাতরদিঘী গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর হাতে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে হতে ১৩১ বোতল ESKuf এবং ০১ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদক কারবারি আতিকুল ইসলাম (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আতিকুল ইসলাম লালমনিরহাট
জেলার হাতিবান্ধা থানাধীন উত্তর জাওরানী গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এছাড়াও ৫ আগস্ট মঙ্গলবার সকাল
নয়টার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন কাকিনা সিরাজুল মার্কেট এর আলহাজ্ব আব্দুল কাদির জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় মহিলা র‍্যাব সদস্য দ্বারা সন্দেহ ভাজন এক নারীর দেহ তল্লাশি করে অভিনব কায়দা লুকানো ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।

ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন হররাম গ্রামের সাহার আলীর মেয়ে মোছাঃ সমোলা বেগম (৪৪)।

একই তারিখে সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন জামালপুর শেখপাড়া গ্রামে মাদক কারবারি হাবিবুর রহমানের বাড়ির পশ্চিম পার্শ্বে ঝোপের ভেতর একটি হলুদ রঙের বস্তার মধ্যে রক্ষিত ৯৭ বোতল এবং তার দেয়া তথ্য মতে একই গ্রামের জনৈক জাহিদুল ইসলামের বসত বাড়ির গেটের সামনে খড়ের গাঁদার মধ্য থেকে ২৬ বোতল মোট- ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার
কোতয়ালী থানাধীন জামালপুর শেখপাড়া গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৩৫) এবং একই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী আর জুমান (৫০)।

এছাড়াও একই তারিখ দুপুর সাড়ে তিনটার দিকে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার কোতয়ালী থানাধীন ৩নং চন্দপাট ইউনিয়নের শ্যামপুর বন্দর বাজারস্থ নিরিবিলি হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের সীটের নিচে ও টাংকের ভিতর থেকে ১৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মোটরসাইকেলটি জব্দ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

র‌্যাবের পৃথক অভিযানে ESKuf ও ফেন্সিডিল উদ্ধার গ্রেফতার-৪

Update Time : ০৭:১৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫