
মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান উপজেলার ডাবুয়া কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলুম হেফজখানা ও এতিমখানার উদ্যোগে ৬৫তম বার্ষিক সভা ও দোয়া মাহফিল যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী চলা ওয়াজ মাহফিল ঘিরে পুরো মাদ্রাসা প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপ শিপিং লিমিটেডের নির্বাহী পরিচালক জে এম এম ইকবাল হাসান চৌধুরী।সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হাফেজ ফজলুল হক।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।মাদ্রাসার শিক্ষা পরিচালনা বিভাগের প্রধান মাওলানা আবদুল গফুর আজিজীর সঞ্চালনায় বয়ান ও তাকরীর পেশ করেন—আল্লামা শাহ শিহাবুদ্দিন,
মাওলানা আজিজুল হক আল মাদানী,কে.এম আলমগীর মাসউদ আরব নগরী,মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী,মাওলানা গাজী ইয়াকুব ওসমানী,
মাওলানা ইসমাইল খান,মাওলানা আবদুস ছাত্তার,
মাওলানা মোহাম্মদ জোবায়ের,মাওলানা আহমদ বিন সালাম,মাওলানা হোসাইন আহমদ,মাওলানা ওসমান খলিলাবাদী,মাওলানা আবদুর রউফ,মাওলানা শাহ আলম,মাওলানা আইয়ুব,মাওলানা ওসামা ইউছুফ,
মাওলানা মুফতি মুফিজুর রহমান,মাওলানা ফজলুর রহমান বয়ানী,মাওলানা আবদুল গনিও মাওলানা আবু জাফর নানুপুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—
বিএনপি নেতা আবু হানিফ চম্পা,সাবেক চেয়ারম্যান দিদারুল আলম,তারাচরণ–শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া,
ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিন,সাবেক সভাপতি এরশাদ চৌধুরী,ডা. মোহাম্মদ ওমর ফারুক,মাস্টার নাছির উদ্দীন বাবুল,এসএম জাফর,বিএনপি নেতা মোহাম্মদ শোয়াইবও যুবদল নেতা আব্দুল মন্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।দ্বীনি সভায় বয়ানকারীগণ বলেন,
“সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য কুরআন–সুন্নাহর চর্চা অপরিহার্য। দীন থেকে দূরে সরে গেলে অশান্তি বাড়ে, আর ইসলামের আলো গ্রহণ করলে হৃদয়ে প্রশান্তি এবং সমাজে স্থিতি ফিরে আসে।”
তারা আরও বলেন দীনি শিক্ষা ব্যক্তিগত উন্নতির পাশাপাশি পরিবার, সমাজ ও জাতির কল্যাণের মূল ভিত্তি। মাদ্রাসা এমন এক শিক্ষাঙ্গন, যেখানে চরিত্র, নৈতিকতা ও তাকওয়ার বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।”
অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যজনাব আরিফ উদ্দিন বলেন—দীন ও ন্যায়ের পথে সমাজকে ফিরিয়ে আনতে সবার ঐক্য প্রয়োজন। ইসলামই শান্তি ও সত্যের পথ দেখায়।জনাব আব্দুল মান্নান বলেন—যুবসমাজের মধ্যে কুরআন–সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দিতে হবে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধই একটি সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা করে।”সমাপনী দোয়া ও কৃতজ্ঞতা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি, মাদ্রাসার উন্নতি, শিক্ষক–শিক্ষার্থী, দাতা–শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনব্যাপী সফল আয়োজনের জন্য মাদ্রাসার নির্বাহী পরিচালক ক্বারী শহিদুল্লাহ মোবারক দেশ–বিদেশের সকল সহযোগী, ওস্তাদ, ছাত্র এবং এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানান।


















