০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানির স্রোতে ভেসে আসা কাঠের গুড়ি ধরতে গিয়ে কুড়িগ্রামে ব্যবসায়ী নিখোঁজ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩০২৩ বার পঠিত হয়েছে

তারিখঃ ৬ সেপ্টেম্বর ২০২৫ মাওঃ রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমজাদ আলীর তৃতীয় পুত্র ও ধান ব্যবসায়ী মোঃ মনছুর আলী (৪২) স্রোতে ভেসে আসা কাঠের গুড়ি তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ভারত সীমান্তবর্তী আসাম অঞ্চল থেকে দুধকুমার নদীর স্রোতে ভেসে আসে শত শত কাঠের গাছের গুড়ি।

এ সময় এলাকাবাসীর অনেকে নদীতে নেমে কাঠ সংগ্রহ করতে থাকেন। মনছুর আলীও কাঠ ধরতে নদীতে নামলে স্রোতের তীব্র পাকে পড়ে তলিয়ে যান এবং আর দেখা যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত নারী-পুরুষ ভিড় করেন ঘটনাস্থলে। কেউ কাঠ সংগ্রহে ব্যস্ত, কেউ আবার নিখোঁজ ব্যবসায়ীকে খুঁজতে নদীর তীরে ছুটে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, তবে শেষ খবর পর্যন্ত নিখোঁজ মনছুর আলীর সন্ধান মেলেনি।

স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্ত এলাকা থেকে ভেসে আসা কাঠের গুড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

তাঁরা প্রশাসনের কাছে নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জোহানেসবার্গে মাথায় পিস্তল ঠেকিয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি, নোয়াখালীতে শোকের মাতম

পানির স্রোতে ভেসে আসা কাঠের গুড়ি ধরতে গিয়ে কুড়িগ্রামে ব্যবসায়ী নিখোঁজ

Update Time : ১০:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫