০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর হুঁশিয়ারি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২৬ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার

শারদীয় দুর্গাপূজায় পূজা মন্ডপে কেউ নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামে দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও পূজার আয়োজকদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদানকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

এ সময় ডাঃ সালাউদ্দিন বাবু বলেন, “সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক নিরাপত্তা দিয়েছে। পূজা মন্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। কেউ হামলা বা নাশকতার চেষ্টা করলে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে তাকে কঠোর হাতে দমন করা হবে।”

তিনি আরো আশ্বাস দিয়ে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্ভয়ে আনন্দ ও উৎসব উদযাপন করতে পারে বিএনপি সবসময় সেই সহযোগিতা করবে।”

এ সময় স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

সাভারে দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় কঠোর হুঁশিয়ারি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর

Update Time : ১০:০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫