০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবসে রংপুরে প্যানেল আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০২৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে রংপুরে প্যানেল আলোচনা হয়েছে। ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা ডপসের আয়োজনে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় ও এ্যাকশন এইডের অর্থায়নে রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন। অনুষ্ঠানে পরিবেশ-প্রকৃতি, ন্যায্য জ্বালানি ও নির্মল বায়ু নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন, রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আলিফা তানজিম এবং প্যানেল আলোচনা পরিচালনা করেন, শিক্ষক রওশান জামিল। বক্তব্য রাখেন, রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, ডপসের নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবতী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল হারুন।

বক্তারা বলেন, বায়ু দূষণ আমাদের সবচেয়ে বড় পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি। এটি জলবায়ু পরিবর্তনকে আরও বাড়িয়ে তোলে এবং অর্থনৈতিক ক্ষতি সাধন করে। তাই বায়ুমন্ডলকে রক্ষা করা এবং সকলের জন্য স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। তাই সক্রিয়ভাবে বায়ু দূষণ মোকাবেলা করে রুপান্তরমূলক পরিবর্তন অর্জন সহ সকলের জন্য স্বাস্থ্যকর বায়ু নিশ্চিত করতে হবে।

এ আলোচনায় রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজ এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে প্যানেল আলোচনায় অংশ নেয়া শিক্ষক ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‍্যাবের অভিযানে ভুট্টার খড়ির মধ্য থেকে মিললো গাঁজা গ্রেফতার-৩

নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবসে রংপুরে প্যানেল আলোচনা

Update Time : ০৪:২৭:৫৯ অপরাহ্ন, রোববার, ৭ সেপ্টেম্বর ২০২৫