০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩০২৭ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইনসহ ৩ জন পাচারকারী গ্রেফতার। শুক্রবার (১৫ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার মামলা নং-৩২, তারিখ ১৬/০৫/২০২৬ এবং পূর্বের একটি মামলার তদন্তের সূত্র ধরে এসআই/এসএম রাসেল কবির গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মামলার আসামিরা ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাব্বি (২৬), মো. সোহেল @ জিনজিরা (৩০) এবং মো. সুমিত @ আলিফ (২৪)। গ্রেফতারকৃতদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সদর উপজেলার নীলকুঠি মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা বিস্ফোরক সাদৃশ্ব বস্তু (গান পাউডার)ও হেরোইন মজুদ রেখেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে দুইটি সাদা পলিথিনে রাখা মোট ২ কেজি গান পাউডার এবং দুইটি পলিপ্যাকে রাখা ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং গান পাউডারের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্ফোরক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ গ্রেফতার-৩

Update Time : ০৬:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬