০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে হেরোইন ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩০০১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের পীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪৫ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন এবং দেশীয় অস্ত্র জব্দসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ মে রাত পৌঁনে দুইটায় সিপিসি-৩ র‍্যাব-১৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন চতরা কলেজপাড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় জনৈক মৃত মজিবর শেখ এর বসতবাড়ীতে তল্লাশীকালে ১৪৫ পিস ইয়াবা, ০৫ গ্রাম হেরোইন, ০১টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, ০১টি ড্যাগার ও ০১টি হাসুয়াসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন চতরা কলেজপাড়া গ্রামের মৃত মজিবর শেখ এর ছেলে সুজন শেখ (৪২)। পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত আসামিকে রংপুর জেলার পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে হেরোইন ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দসহ গ্রেফতার-১

র‌্যাব-১৩’র অভিযানে হেরোইন ইয়াবা ও দেশীয় অস্ত্র জব্দসহ গ্রেফতার-১

Update Time : ০৩:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬