০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাব-১৩’র অভিযানে এস্কাফ আরসি কাফ+ ও বিদেশী মদসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩০২৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল বিকেলে জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত খানপুর জাগির পাড়া গ্রামের মাদক কারবারি রায়হান কবির @ বাবুর বাড়িতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি রায়হান কবির @ বাবু পালিয়ে গেলেও তার এক সহযোগী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত মাদক কারবারি দিনাজপুর জেলার কোতোয়ালী থানাধীন খানপুর জাগির পাড়া গ্রামের মৃত আবু তাহানুর এর ছেলে জুয়েল বাবু (২৫)। এ সময় রায়হান কবির @ বাবুর বাড়ির পাশে একটি পরিত্যক্ত লাকড়ী ঘরের ভিতর থেকে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকদ্রব্য (৩৬২ বোতল এস্কাফ ও ২১৯ বোতল আরসি কাফ+) এবং ২৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

র‍্যাব-১৩’র অভিযানে এস্কাফ আরসি কাফ+ ও বিদেশী মদসহ গ্রেফতার-১

Update Time : ১০:৩১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬