০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মেট্রোঃ ডিবি’র হাতে ছিনতাইকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৩০২৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি’র) বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি স্টীলের ব্যাটন তলোয়ার (কিরিচ)সহ ১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ২৮ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে ডিবি পুলিশের এসআই জিয়াউল হক ও এসআই মমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন সিও বাজারস্থ নানা ভাই স্টোর নামক একটি মুদি দোকানের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে রাত পৌঁনে এগারোটায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার কাছ থেকে ৩৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং একটি স্টীলের তৈরি দেশীয় ব্যাটন তলোয়ার (কিরিচ) উদ্ধার করে ডিবি পুলিশ।

উদ্ধারকৃত স্টীলের তৈরি তলোয়ারটি বাটসহ দৈর্ঘ্য ১৯.৫ ইঞ্চি, একপাশ ধারালো, কালো রঙের গোলাকার স্টীল পাইপের ভিতরে বিশেষ কৌশলে সংরক্ষিত ছিল।

গ্রেফতারকৃত ছিনতাইকারী ও মাদক কারবারি রংপুর মহানগর হাজীরহাট থানাধীন উত্তম মাস্টারপাড়া গ্রামের
আব্দুস সামাদ ও মোছাঃ মাজেদা বেগমের ছেলে মশিয়ার রহমান (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত তলোয়ারটি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত। ধৃত ছিনতাইকারী ও মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুরে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মেট্রোঃ ডিবি’র হাতে ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০৮:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬