০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র হাতে নেশা জাতীয় ৬ হাজার ৮০০ পিস Tapentadol সহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৩০২০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মাদক কারবারি ও মাদক সেবীদের ভাষায় বিচি, তবে বৈজ্ঞানিক নাম Tapentadol, ৬ হাজার ৮ শত পিস ট্যাপেন্টাডল উদ্ধার করলো র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।এবার চলতি বছরের Tapentadol নামীয় মাদকদ্রব্যের এটিই বড় চালান। 

র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল সন্ধ্যায় রংপুর জেলা পুলিশের কোতয়ালী থানাধীন চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামের লাহিড়ীর হাট বাজারে বিসমিল্লাহ ষ্টোরের সামনে রংপুর থেকে পার্বতীপুরগামী সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশিকালে দুই আরোহীর কাছ থেকে ৬৮০০ পিস ইয়াবা সমগোত্রীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার পার্বতীপুর থানার অন্তর্ভুক্ত নতুন বাজার এলাকার বাবুল হোসেন ও সুলতানা বেগমের ছেলে পারভেজ হোসেন (৩৩) এবং একই গ্রামের জয়নাল শেখ ও নাজমা বেগমের ছেলে আসিফ (৩৫)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আরপিএমপি’র অভিযানে চোরাই অটো রিক্সা উদ্ধার গ্রেফতার-১

র‌্যাব-১৩’র হাতে নেশা জাতীয় ৬ হাজার ৮০০ পিস Tapentadol সহ গ্রেফতার-২

Update Time : ০৩:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬