০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩০৩২ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস, কক্সবাজার এর উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এর পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নির্বাচনের পূর্বে জনগণের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে এটা যেহেতু জনগণের ম্যান্ডেট পেয়েছে সেহেতু এখন এটি আর দলীয় কোন কর্মসূচি নয়। এটি এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই রাষ্ট্রীয় কর্মসূচির বহুল প্রচার এবং বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির প্রধান দায়িত্ব হলো জেলা তথ্য অফিসের।

অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন ও নারীদের জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচি গ্রহণ করেছে।ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ইতিমধ্যেই প্রাথমিকভাবে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করেছেন এবং আগামীতে সারাদেশে পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে। তিনি আরো বলেন, ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্ত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, অধ্যক্ষ, পালক/যাজকসহ ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার।

জেলা তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা ও পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: জাবের বক্তব্য প্রদান করেন।

এতে বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ ও নারী নির্যাতন, ডেঙ্গু, হাম, মানব পাচার ইত্যাদি প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধে সচেতনতা সৃষ্টি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সরকারের উক্ত কর্মসূচির ওপর নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রায় দুশতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত

কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ

Update Time : ০৫:০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬