০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মিঠাপুকুরে ৪টি ইট ভাটার সাড়ে পনের লক্ষ টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০২৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩ রংপুর জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোর্ট অভিযানে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪টি ইট-ভাটাকে পনের লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রংপুর জেলায় বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ব্যবহার, অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার এবং ছাড়পত্রবিহীন ইটভাটা স্থাপনের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের সত্যতা নিশ্চিতকরণসহ অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে ও প্রসার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-১৩।

এরই ধারাবাহিকতায় বুধবার ০৭ এপ্রিল র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রংপুর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও রংপুর জেলা প্রশাসনের সহায়তায় রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ভগবতীপুর ও রামপুরা এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালায়।

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১৩)/ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত- ২০১৯) এর ৫(১)/(২) এর বিধান লঙন করে ১৫/১৬ ধারা অনুসারে লাইসেন্স ব্যতীত/জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত বিভিন্ন লাইসেন্স/অনুমোদন ছাড়া ইটভাটা চালানো, নিষিদ্ধ এলাকায় (আবাসিক, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে) ভাটা স্থাপন এবং ইটভাটা স্থাপনে আইনের বিধিমালা লঙ্ঘন, অবৈধ স্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণ, অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম, দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা না থাকা ও অবৈধ মজুতদারি, টায়ার বা ক্ষতিকর পদার্থ পোড়ানো, অনুমোদন বিহীন উৎপাদন, শব্দদূষণ, আইনের শর্ত ভঙ্গকারী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৪টি ইট-ভাটাকে সাড়ে পনের লক্ষ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন, রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

০৪ টি ইট-ভাটার মালিকের বিরুদ্ধে যথাক্রমে (R R Bricks) ইট-ভাটার মালিক রবিউল প্রামানিককে ৫ লক্ষ টাকা, (L K S Bricks) ইট-ভাটার মালিক নাজমুল ইসলামকে ২ লক্ষ পঞ্চাশ হাজার সাজেদুল ইসলামকে ৪ লক্ষ, রবিউল ইসলামকে ৪ লক্ষ সহ মোট ০৪ টি ইট-ভাটার মালিকের সাড়ে পনের লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

রংপুরের মিঠাপুকুরে ৪টি ইট ভাটার সাড়ে পনের লক্ষ টাকা জরিমানা

Update Time : ০৭:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬