০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৩০৩৪ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

জনরায়ের বিরুদ্ধে গেলে বিএনপির পরিণতি হবে শেখ হাসিনার মতো। গণভোটের ফলাফল দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবিতে রংপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

সোমবার বিকেলে রংপুর টাউন হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।

প্রেসক্লাব চত্বরের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণভোটের প্রশ্নে জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য দেখা যাচ্ছে। তারেক রহমান গণভোটের পক্ষে অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এবং সেই ইস্যুকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখলে নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প হতে চাচ্ছে। তাদের কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হচ্ছে। জনগণের বিশ্বাস ভঙ্গ করে কেউ দীর্ঘদিন রাজনীতিতে টিকে থাকতে পারে না। জনরায়ের বিরুদ্ধে গেলে বিএনপির পরিণতি হবে শেখ হাসিনার মতো।

রেজাউল করিম শাকিল বলেন, ‘জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়েছে, সেই ধারার তরুণরাই আগামী ৩০ থেকে ৪০ বছর দেশের রাজনীতিতে নেতৃত্ব দেবে। এই প্রজন্মের চিন্তা, প্রত্যাশা ও স্পন্দন যারা বুঝতে পারবে না, তারা সময়ের স্রোতে হারিয়ে যাবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে অযৌক্তিক সময় বিলম্ব জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে। দ্রুত জনরায়ের প্রতিফলন না ঘটালে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক দলের জন্য শুভ পরিণতি বয়ে আনবে না। তারা উল্লেখ করেন, অতীতে জনরায় উপেক্ষা করার ফল ভোগ করতে হয়েছে অনেককেই, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। এ প্রসঙ্গে তারা শেখ হাসিনার রাজনৈতিক পরিণতির উদাহরণ তুলে ধরেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি হামিদুল ইসলাম,সেক্রেটারি হানিফুর রহমান স্বাধীন, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মাহমুদুল হক মাসুম সহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা সবাই একযোগে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুরে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০১:২৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬