০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগর পুলিশের অভিযানে দুই নারীসহ ৪ মাদকসেবী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩০২৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মহানগর কোতয়ালী থানাধীন এলাকায় মাদক সেবনের অভিযোগে ২ জন নারীসহ ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ৩ এপ্রিল সকাল অনুমান সোয়া এগারোটার দিকে কোতোয়ালি থানার এএসআই আব্দুল খালেক হৃদয় সঙ্গীয় ফোর্স সহ গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ নারী মাদকসেবী ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মহানগর কোতোয়ালি থানাধীন পূর্ব কামাল কাছনা আরসিসিআই রোডের আঃ হামিদ এর ছেলে মোতাহার হোসেন সায়েম (২৬), মাহিগঞ্জ থানাধীন গোসাইগাড়ী এলাকার মোজাফ্ফর হোসেন এর ছেলে সিফাত রহমান (২৫), মহানগর কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত মুলাটোল পাকারমাথা, এপি সাং-শাপলা এলাকার বাদশা হক এর মেয়ে সিনথিয়া জান্নাত মীম (১৯) এবং একই থানার অন্তর্ভুক্ত রবার্টসনগঞ্জ মন্ডলপাড়া গ্রামের
এমদাদুল হক এর ছেলে মোছাঃ সাইয়াদুল জান্নাত (২৪)।

সচেতন মহল বলছেন, তথ্য ছাড়াই রংপুরে ঘরবাড়ি ভাড়া দিচ্ছেন বাড়িওয়ালারা। আর সেই সুবাদে বাড়ি ভাড়া নিয়ে উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদক সেবন থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম করছে। ব্যাপারে প্রশাসনের নজরদারি এবং হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমান বলেন, ধৃত মাদক সেবীদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারা মোতাবেক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক সেবীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধানী তদন্ত অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জামায়াতের মিথ্যাচার জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

রংপুর মহানগর পুলিশের অভিযানে দুই নারীসহ ৪ মাদকসেবী গ্রেফতার

Update Time : ১২:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬