০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর মডার্ন মোড়ে আরপিএমপি’র সাব-কন্ট্রোল রুম স্থাপন

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৩০২৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তায় রংপুর নগরীর মডার্ন মোড়ে সাব-কন্ট্রোল রুম স্থাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর মডার্ন মোড়ে এই সার্ভিস চালু হয়। উক্ত সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) লিমন রায়, উপ-পুলিশ কমিশনার, টিআই রাশিদুল ইসলাম, তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, এই কন্ট্রোল রুম থেকে আমরা সকল প্রকার তথ্য আদান-প্রদান করব। যারা ভুক্তভোগী হবেন, যদি কোনো যাত্রী পরিস্থিতির শিকার হন আমাদেরকে জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটাই সাব-কন্ট্রোল রুমের উদ্দেশ্য।

মজিদ আলী আরো বলেন,আমাদের এই মডার্ন মোড় মূলত একটি গেটওয়ে।গাইবান্ধা ছাড়া এ অঞ্চলের যতগুলো জেলা আছে সবগুলো জেলার জন্য এটি একটি গেটওয়ে। এই রাস্তা দিয়ে বাড়িতে আসতে হবে। আবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে এই রাস্তা দিয়েই ঢাকামুখী হতে হবে। সুতরাং এই যে গেটওয়ে এই জায়গাটাতে সবারই একটু অসুবিধা হয়। এই অসুবিধাটা কখনো কখনো খুব বেশি হয়। কারণ হচ্ছে সকলেই একই সময়ে গমন করেন, আবার একই সময়ে ফিরে আসেন। সে কারণে একটু চাপ পড়ে। এই চাপটা যতটুকু মিনিমাইজ করা যায়। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের এই সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের সম্মিলিত একটা উদ্যোগ।

তিনি বলেন, উত্তরের সাত জেলার গেটওয়ে মডার্ন মোড়। সে কারণে এখানে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তা দেয়া এবং ভোগান্তি দূর করতেই এই কন্ট্রোল চালু করা হলো। কোনো যাত্রী,শ্রমিক, চালক, কারো কোনো ধরনের ব্যত্যয় লক্ষ করলেই কন্ট্রোল রুমে সরাসরি অথবা হটলাইনে তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ কমিশনার আরও বলেন, পোশাকী পুলিশ ছাড়াও এখানে সাদা পোশাকে র‌্যাব ও গোয়েন্দা বিভাগের নজরদারি থাকবে। উদ্বোধন শেষে মডার্নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পরিবহনের চালক ও যাত্রীদের সাথে কথা বলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাবের পৃথক অভিযানে পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার ৩ পলাতক আসামী গ্রেফতার

নগরীর মডার্ন মোড়ে আরপিএমপি’র সাব-কন্ট্রোল রুম স্থাপন

Update Time : ১১:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬