০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল থেকে বহিরাগত দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩০৪০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কেন্দ্রিক বহিরাগত দালাল চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১০ মার্চ দুপুরে পুলিশ পরিদর্শক জিন্নাত আলীর নেতৃত্বে এএসআই জাহেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স মহানগর কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) এর প্রধান গেটের সামনে অভিযান চালায়। এ সময় রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে ঘোরাফেরা করা মেডিকেলের দালাল চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ভুটকা গ্রামের নওশা মিয়ার ছেলে মনোয়ার হোসেন (৩৮), মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত আফজালপুর গ্রামের মৃত মাহাবুবার রহমান এর ছেলে রানা মুন্সি (৩৫),
বদরগঞ্জ থানাধীন নন্দনপুর শ্যামপুর গ্রামের মৃত বিপিন চন্দ্র সরকার এর ছেলে শ্রী রিপন চন্দ্র সরকার (৩০),
রংপুর মহানগর হাজীরহাট থানাধীন উত্তম হাজীরহাট গ্রামের মৃত মাহাবুল হক এর ছেলে গোলাম রব্বানী (৩২) এবং একই থানার অন্তর্ভুক্ত অভিরাম মনোহার গ্রামের মিজানুর রহমান এর ছেলে আয়নাল হক (৩৩)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৬৩/২০২৬, তাং ১০/০৩/২০২৬ খ্রি. দায়ের করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রংপুর মেডিকেল থেকে বহিরাগত দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার

Update Time : ১১:২৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬