
আবুল হোসেন বাবলুঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে আজ রবিবার (১ মার্চ) রংপুর মহানগর যুবদলের আওতাধীন হারাগাছ (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর মহব্বতখা স্কুল মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা যুবদলের আহবায়ক মোস্তাকিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব কাওছার কুঠিয়াল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, মামুন পারভেজ, হুমায়ুন কবির রুমু, হারুন উর রশিদ, আল মেরাজ সানী, পরশুরাম থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব নাজমুল ইসলাম, হারাগাছ থানা যুবদলের যুগ্ম আহবায়ক কিরন মিয়া, হাবিবুল্লাহ পাঠান সুমন, দুলাল মিয়া, রিয়াজ হোসেন, সবুজ মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রুবেল, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিবুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রোমিও সহ হারাগাছ থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীবৃন্দ।



















