০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব ১৩’র অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৩।

বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম একজন গৃহিনী। ২০ ফেব্রুয়ারী রাতে শাহিনুর আলম নামের এক ব্যক্তি চুপিসারে ভিকটিমের নিজ ঘরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারী ভিকটিম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর *৯(ক)(১)* ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামী আত্মগোপনে ছিলো। থানায় মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৮ ফেব্রুয়ারী মধ্য রাতে রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্ভুক্ত পীরগাছা বাজারস্থ ০৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত শাহিনুর আলম (৩৫) রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন রামেশ্বরপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চাঁপাইনবাবগঞ্জে ফারিয়া’র ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

র‌্যাব ১৩’র অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

Update Time : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬